ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ..

ফরিদপুর ব্যুরো avatar   
ফরিদপুর ব্যুরো
ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ..
ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ..
ছবি: সংগৃহীত
মো. ইমরান মোল্যা, ফরিদপুর:

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ সফলভাবে সম্পন্ন করেছেন। গত ৫ এপ্রিল শুরু হওয়া এই উচ্চতর প্রশিক্ষণ কোর্সটি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সমাপ্ত হয়।

 

কোর্স সফলভাবে সম্পন্ন করায় তাকে এনডিসির সম্মানজনক ‘ফেলো অব দ্য ক্যাপস্টোন কোর্স’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল এমডি ফয়জুর রহমান স্বাক্ষরিত সনদে উল্লেখ করা হয়, চৌধুরী নায়াব ইউসুফ এ কোর্সের মাধ্যমে জাতীয় নিরাপত্তা, কৌশলগত নেতৃত্ব এবং নীতিনির্ধারণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চতর জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন।

 

জানা গেছে, ৫ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই কোর্সটি দেশের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে বিবেচিত হয়। রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা কৌশল এবং নেতৃত্ব উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে এ প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের মাধ্যমে নীতিনির্ধারকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator