ব্র্যাক মাইক্রোফাইনান্স কৃষি ও বিমার উদ্দ্যোগে সচেতনামূলক উঠান বৈঠক… | আই নিউজ বিডি

ব্র্যাক মাইক্রোফাইনান্স কৃষি ও বিমার উদ্দ্যোগে সচেতনামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

কৃষি বিষয়ক আলোচনায় আধুনিক ও টেকসই চাষাবাদ পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়। উন্নত জাতের বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ, জমির উর্বরতা রক্ষা, রোগবালাই দমন এবং সময়োপযোগী সেচ ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের পর..
Eidok-এ শেয়ার
ব্র্যাক মাইক্রোফাইনান্স কৃষি ও বিমার উদ্দ্যোগে সচেতনামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

পাবনার সুজানগর উপজেলার বনকোলা শাখার উদ্যোগে চরগজারিয়া গ্রামে ব্র্যাক সদস্যদের নিয়ে কৃষি ও বিমা প্রোগ্রাম বিষয়ক একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শস্য নিরাপত্তা বীমা সম্পর্কে কৃষকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। এতে বিমাকৃত চাষীরা প্রাকৃতিক দুর্যোগ, বন্যা বা অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলে কী ধরনের আর্থিক সুরক্ষা পাবেন তা তুলে ধরা হয়। পাশাপাশি কোন কোন ফসল বীমার আওতায় রয়েছে সে বিষয়েও স্পষ্ট ধারণা প্রদান করা হয়।

কৃষি বিষয়ক আলোচনায় আধুনিক ও টেকসই চাষাবাদ পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়। উন্নত জাতের বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ, জমির উর্বরতা রক্ষা, রোগবালাই দমন এবং সময়োপযোগী সেচ ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়। এছাড়াও নিরাপদ ও লাভজনক সবজি চাষ, মৌসুমি ফসল নির্বাচন এবং উৎপাদন খরচ কমানোর কৌশল নিয়েও আলোচনা করা হয়।

এছাড়া মাছ চাষের প্রাথমিক ধাপ যেমন—পুকুর প্রস্তুতি, পানির গুণাগুণ ঠিক রাখা, সঠিক পোনা নির্বাচন ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গবাদিপ্রাণি সুরক্ষা বীমা সম্পর্কেও কৃষকদের অবহিত করা হয় এবং বিমাকৃত খামারীরা কী ধরনের সুবিধা পেতে পারেন তা ব্যাখ্যা করা হয়।

বৈঠকের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে ২ জন সদস্য গবাদিপ্রাণি সুরক্ষা বীমা গ্রহণ করেন, যা কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বহন করে।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম এবং সিডিও মোছাঃ জান্নাতুল ফেরদৌস। তাদের দিকনির্দেশনা ও সক্রিয় অংশগ্রহণে বৈঠকটি সফলভাবে সম্পন্ন হয়।

স্থানীয় কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বৈঠকটি কৃষি উৎপাদন বৃদ্ধি ও ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম কৃষি-অর্থ ও বাণিজ্য দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 22 ভিউ দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি কৃষি-অর্থ ও বাণিজ্য দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 70 ভিউ ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক কৃষি-অর্থ ও বাণিজ্য ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক 96 ভিউ বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর কৃষি-অর্থ ও বাণিজ্য বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর 77 ভিউ জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার কৃষি-অর্থ ও বাণিজ্য জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার 72 ভিউ ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা কৃষি-অর্থ ও বাণিজ্য ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা 49 ভিউ বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি কৃষি-অর্থ ও বাণিজ্য বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি 54 ভিউ