ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহায়তায় দিনাজপুরে মৌচাষে সফল তরুণ… | আই নিউজ বিডি

দিনাজপুর

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহায়তায় দিনাজপুরে মৌচাষে সফল তরুণ রিফাতুজ্জামান

লিচু, সরিষা ও শজনে ফুলের জন্য বিখ্যাত দিনাজপুরে এক তরুণের স্বপ্নযাত্রা এখন সফলতার গল্প হয়ে উঠেছে। মৌচাষ করে স্বাবলম্বী হয়েছেন রিফাতুজ্জামান, যিনি একসময় নিজের পথ খুঁজছিলেন।..
Eidok-এ শেয়ার
ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহায়তায় দিনাজপুরে মৌচাষে সফল তরুণ রিফাতুজ্জামান
ছবি: সংগৃহীত

লিচু, সরিষা ও শজনে ফুলের জন্য বিখ্যাত দিনাজপুরে এক তরুণের স্বপ্নযাত্রা এখন সফলতার গল্প হয়ে উঠেছে। মৌচাষ করে স্বাবলম্বী হয়েছেন রিফাতুজ্জামান, যিনি একসময় নিজের পথ খুঁজছিলেন।

চাকরি থাকা সত্ত্বেও নিজের মতো কিছু করার ইচ্ছা থেকেই শুরু তাঁর উদ্যোক্তা হওয়ার যাত্রা। দীর্ঘদিন চিন্তা-ভাবনার পর মৌচাষের বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি। শুরুটা সহজ ছিল না—নিজের অল্প সঞ্চয় দিয়ে মাত্র দুটি মৌমাছির বাক্স কিনে কাজ শুরু করেন। নতুন হওয়ায় নানা ভুলও করেছেন, তবে হাল ছাড়েননি।

২০২৫ সালে ব্র্যাকের প্রশিক্ষণ ও সহায়তা তাঁর উদ্যোগে নতুন গতি আনে। মৌচাষ তখন আর শখের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং হয়ে ওঠে সম্ভাবনাময় একটি আয়ের উৎস।

সরিষা ফুলের মৌসুমে ১৫টি কলোনি নিয়ে মাঠে নামেন রিফাতুজ্জামান। প্রথম মৌসুমেই তিনি প্রায় ২০০ কেজি মধু উৎপাদন করে সফলতার স্বাদ পান। এতে তাঁর আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পায়। পরবর্তীতে লিচু ও শজনে ফুলের মৌসুমকে কাজে লাগিয়ে আরও ১৫টি বাক্স যুক্ত করেন।

বর্তমানে তাঁর মোট ৩০টি কলোনি থেকে বছরে প্রায় ৪০০ কেজি মধু উৎপাদন হচ্ছে, যার বাজারমূল্য ৩ লক্ষ টাকারও বেশি। অল্প পুঁজি, সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে যে সফল হওয়া সম্ভব—তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি।

রিফাতুজ্জামান এখন থেমে থাকতে চান না। ভবিষ্যতে তাঁর লক্ষ্য বছরে ১ টন মধু উৎপাদন করা। তাঁর এই উদ্যোগ স্থানীয় তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম কৃষি-অর্থ ও বাণিজ্য দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 22 ভিউ দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি কৃষি-অর্থ ও বাণিজ্য দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 70 ভিউ ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক কৃষি-অর্থ ও বাণিজ্য ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক 96 ভিউ বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর কৃষি-অর্থ ও বাণিজ্য বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর 77 ভিউ জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার কৃষি-অর্থ ও বাণিজ্য জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার 72 ভিউ ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা কৃষি-অর্থ ও বাণিজ্য ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা 49 ভিউ বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি কৃষি-অর্থ ও বাণিজ্য বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি 54 ভিউ