উপকূলীয় মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান বিষয়ে আলোচনায় ব্র্যাক… | আই নিউজ বিডি

উপকূলীয় মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান বিষয়ে আলোচনায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কৃষি ও বীমা ইউনিট

উপকূলীয় এলাকা হওয়ায় প্রতিবছর নির্দিষ্ট সময় সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকে। বর্তমানে ৫৮ দিনব্যাপী নিষেধাজ্ঞা চলমান থাকায় স্থানীয় মৎস্যজীবীরা কর্মহীন অবস্থায় রয়েছেন। এই পরিস্থিতিতে তাদের বিকল্প ও স্থায়ী ক..
Eidok-এ শেয়ার
উপকূলীয় মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান বিষয়ে আলোচনায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কৃষি ও বীমা ইউনিট
ছবি: সংগৃহীত

অদ্য ২০/০৪/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বরগুনা অঞ্চলের কলাপাড়া উপজেলার মহিপুর শাখার আওতাধীন নজিবপুর গ্রামে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে একটি ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) অনুষ্ঠিত হয়।

উপকূলীয় এলাকা হওয়ায় প্রতিবছর নির্দিষ্ট সময় সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকে। বর্তমানে ৫৮ দিনব্যাপী নিষেধাজ্ঞা চলমান থাকায় স্থানীয় মৎস্যজীবীরা কর্মহীন অবস্থায় রয়েছেন। এই পরিস্থিতিতে তাদের বিকল্প ও স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৪০ জন মৎস্যজীবীর অংশগ্রহণে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারী মৎস্যজীবীরা তাদের বর্তমান আর্থ-সামাজিক অবস্থা, আয় সংকট এবং নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সম্ভাব্য বিকল্প আয়ের উৎস নিয়ে মতামত প্রদান করেন। তারা হাঁস-মুরগি পালন, সবজি চাষ, ক্ষুদ্র ব্যবসা এবং অন্যান্য আয়বর্ধক কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

১. শ্রদ্ধেয় বি.এম. আফজাল হোসেন ভাই (SPM - Dabi)

২. মাহমুদুল হাসান ভাই (RM - Dabi)

৩. মোঃ শফিকুল ইসলাম ভাই (DM - Wash)

৪. মীর সোহেল ভাই (AM - Dabi)

উপস্থিত কর্মকর্তাগণ মৎস্যজীবীদের মতামত গুরুত্বসহকারে শোনেন এবং তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এ ধরনের উদ্যোগ উপকূলীয় মৎস্যজীবীদের জন্য দীর্ঘমেয়াদে টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম কৃষি-অর্থ ও বাণিজ্য দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 22 ভিউ দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি কৃষি-অর্থ ও বাণিজ্য দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 70 ভিউ ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক কৃষি-অর্থ ও বাণিজ্য ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক 96 ভিউ বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর কৃষি-অর্থ ও বাণিজ্য বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর 77 ভিউ জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার কৃষি-অর্থ ও বাণিজ্য জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার 72 ভিউ ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা কৃষি-অর্থ ও বাণিজ্য ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা 49 ভিউ বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি কৃষি-অর্থ ও বাণিজ্য বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি 54 ভিউ