বরগুনায় স্কুল ক্রিকেটে রাফিনের আগুন ঝরা বোলিং, ৪ ওভারে ০ রানে ৬ উইকেট | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় স্কুল ক্রিকেটে রাফিনের আগুন ঝরা বোলিং, ৪ ওভারে ০ রানে ৬ উইকেট

বরগুনায় প্রাইম ব্যাংক আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে আলোচনায় এসেছেন খুদে পেসার রাফিন আহমেদ।..
Eidok-এ শেয়ার
বরগুনায় স্কুল ক্রিকেটে রাফিনের আগুন ঝরা বোলিং, ৪ ওভারে ০ রানে ৬ উইকেট
ছবি: সংগৃহীত

বরগুনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কেওড়াবুনিয়া হাইস্কুলের বিপক্ষে ৪ ওভারে কোনো রান না দিয়ে ৬টি উইকেট শিকার করেন বরগুনা জেলা স্কুলের এই বাঁহাতি পেসার।

 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের এই প্রতিভাবান ক্রিকেটারের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষের ব্যাটাররা। ইনিংসের শুরু থেকেই গতিময় বোলিংয়ে একের পর এক উইকেট তুলে নেন রাফিন। তার করা ২৪টি বলের একটিতেও রান নিতে পারেনি কেওড়াবুনিয়া হাইস্কুলের ব্যাটাররা। চার ওভারের সবগুলোই ছিল মেডেন।

 

রাফিনের তোপে মাত্র ৩২ রানেই গুটিয়ে যায় কেওড়াবুনিয়া হাইস্কুল। দলের মোট ৩২ রানের মধ্যে ১৮ রান আসে অতিরিক্ত খাত থেকে। অর্থাৎ ব্যাট হাতে ১১ জন ব্যাটার মিলে করতে পেরেছেন মাত্র ১৪ রান।

 

জয়ের জন্য ৩৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় বরগুনা জেলা স্কুল। ওপেনার সিয়াম মোল্লা ১০ ও ফারহান ১৩ রানে অপরাজিত থেকে মাত্র ২ ওভারেই দলের জয় নিশ্চিত করেন।

 

রাফিনের এমন অসাধারণ বোলিং পারফরম্যান্সে বরগুনার ক্রিকেট অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। তরুণ এই পেসারকে ঘিরে ভবিষ্যতের বড় স্বপ্ন দেখছেন স্থানীয় ক্রীড়ামোদীরা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা খেলার খবর নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 78 ভিউ শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় খেলার খবর শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 110 ভিউ শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল খেলার খবর শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 132 ভিউ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ খেলার খবর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 123 ভিউ শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড খেলার খবর শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 97 ভিউ খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলার খবর খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 138 ভিউ সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন খেলার খবর সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 122 ভিউ