কাঠালিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখল ও চাঁদা দাবী করার… | আই নিউজ বিডি

কাঠালিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখল ও চাঁদা দাবী করার অভিযোগ

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মামুনুর রশীদের বিরুদ্ধে এক প্রবাসীর জমি দখল ও চাঁদা দাবীর অভিযোগ পওয়াগেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে প্রবাসী রিয়াজ তালুকদারের স্ত..
Eidok-এ শেয়ার
কাঠালিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখল ও চাঁদা দাবী করার অভিযোগ
ছবি: সংগৃহীত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মামুনুর রশীদের বিরুদ্ধে এক প্রবাসীর জমি দখল ও চাঁদা দাবীর অভিযোগ পওয়াগেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে প্রবাসী রিয়াজ তালুকদারের স্ত্রী হনুফা বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মামুনুর রশীদ। 

অভিযোগে জানাগেছে, উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের মৃত্যু শাহজাহান তালুকদারের ছেলে রিয়াজ তালুকদার সৌদি প্রবাসী। রিয়াজ তালুকদার আড়াই একর জমি কিনে সেই জমির একটি অংশে পাকা ভবন করেছেন। বাকি জমি খালী থাকায় একই এলাকার জাকির ও ছগির হোসেন ৫টি দাগে জমি কিনে এক দাগ থেকে দখলের চেষ্টা করে। এ নিয়ে স্থানীয় ভাবে বহুবার শালিস ব্যবস্থা হয়েছে। তবে জাকির ও তার ভাই তা মানে না। বাধ্য হয়ে প্রবাসীর স্ত্রী হনুফা বেগম বাদী হয়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে একটি ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা করেন। পুলিশ নিষেধাজ্ঞার নোটিশ জারি করলেও জাকির ও ছগির দলবল নিয়ে তা অমান্য করে সেখানে কাজ করতে আসে। রিয়াজ তালুকদার প্রবাসে থাকায় জাকির ও ছগিরের পক্ষ হয়ে বিএনপি নেতা মামুনুর রশীদ দলবল নিয়ে ওই জমি দখলের চেষ্টা করেন। বাঁধা দিলে প্রবাসীর স্ত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং চাঁদা দাবী করেন। 

অভিযোগ অস্বীকার করে মামুনুর রশিদ বলেন, আমি এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। আমার প্রতিপক্ষ আমার সম্মান ক্ষুণ্ন করতে এই মহিলাকে দিয়ে মিথ্যা অভিযোগ করাচ্ছে। যদি তিনি জমি দখলের অভিযোগ প্রমাণ করতে না পারেন, তাহলে আমরা আইনের আশ্রয় নেব।

থানার ওসি আবু নাসের রায়হান জানান, বিরোধপুর্ন জমিতে কোর্টে আদেশে নিষেধাজ্ঞার নোটিশ জারী করা হয়েছে। যে যে অবস্থায় আছে, সেই অবস্থায় থাকতে বলা হয়েছে। ভয়ভীতি ও চাঁদার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 89 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 46 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 93 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 ভিউ