জামালপুরের বকশীগঞ্জে তীব্র নদীভাঙনে বিলীন হ‌চ্ছে বসত‌ভিটা সহ আবা‌দি… | আই নিউজ বিডি

জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে তীব্র নদীভাঙনে বিলীন হ‌চ্ছে বসত‌ভিটা সহ আবা‌দি জ‌মি, হুমকিতে দশা‌নি সেতু

নদীর গতিপথ পরিবর্তনের ফলে বর্ষা মৌসুম আস‌তে না আস‌তেই জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের জাগিরপাড়া দশানী ব্রিজ থেকে তারাজল হকের বাড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা ...
Eidok-এ শেয়ার
জামালপুরের বকশীগঞ্জে তীব্র নদীভাঙনে বিলীন হ‌চ্ছে বসত‌ভিটা সহ আবা‌দি  জ‌মি, হুমকিতে দশা‌নি সেতু
ছবি: সংগৃহীত
.

এলাকাবাসী জানান, বকশীগঞ্জ থেকে মেরুরচরে যাতায়াতের একমাত্র সংযোগ সেতুটি বর্তমানে তীব্র ভাঙন ঝুঁকিতে রয়েছে। নদীর পূর্ব পাশ থেকে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে বালু উত্তোলন করে আসছে, যা ভাঙন পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

 

এলাকাবাসীদের আশঙ্কা, বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে সেতুটি যেকোনো সময় ক্ষতিগ্রস্ত বা ধসে পড়তে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে।

 

এলাকাবাসী আরও জানান, সেতুটি ভেঙে গেলে শিক্ষা, চিকিৎসা, কৃষিকাজ এবং ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়বে। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হবে।

 

তাদের দাবি, আসন্ন বর্ষা মৌসুমের আগেই শুষ্ক সময়ে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। টেকসই বাঁধ নির্মাণ, জিওব্যাগ স্থাপন এবং বালুভর্তি বস্তা ফেলে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

 

এ বিষয়ে মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু জানান, বিষয়টি উপজেলা প্রকৌশল অধিদপ্তরে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ