নেছারাবাদে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক | আই নিউজ বিডি

নেছারাবাদে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলায়
Eidok-এ শেয়ার
নেছারাবাদে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ২১নং স্বরূপকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি সরেজমিনে এ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা খাবারের মান, পরিবেশন পদ্ধতি এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
‎
‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বরূপকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রানী মন্ডল, প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং প্রকল্পের জেলা ম্যানেজার এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রকল্প প্রতিনিধি সাইফুল ইসলাম সুজনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
‎
‎জেলা প্রশাসক আবু সাঈদ শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের কাছ থেকে খাবারের মান সম্পর্কে মতামত নেন। এ সময় শিক্ষার্থীরা খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে।
‎
‎জেলা প্রশাসক জানান, সরকারের এ উদ্যোগ শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকল্পের আওতায় বিতরণ করা ডিম ও রুটি মানসম্মত রয়েছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন।
‎
‎এছাড়া ভবিষ্যতেও যেন খাদ্যের মান বজায় থাকে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
‎
‎উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে সরকার এই স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন করে আসছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 2 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 26 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 38 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ