দীর্ঘ ২৬ বছরের লালিত স্বপ্ন নিয়ে ‘সিলেট ওয়ান তুমিই সেরা’, আয়োজন… | আই নিউজ বিডি

সিলেট

দীর্ঘ ২৬ বছরের লালিত স্বপ্ন নিয়ে ‘সিলেট ওয়ান তুমিই সেরা’, আয়োজন করছেন- শাহাদাত হোসেন লোলন

****
Eidok-এ শেয়ার
দীর্ঘ ২৬ বছরের লালিত স্বপ্ন নিয়ে ‘সিলেট ওয়ান তুমিই সেরা’, আয়োজন করছেন- শাহাদাত হোসেন লোলন
ছবি: সংগৃহীত

ছাবির খাঁন, সিলেট :

বৃহত্তর সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সিলেট ওয়ান তুমিই সেরা’। দীর্ঘ ২৬ বছরের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এ উদ্যোগ হাতে নিয়েছেন আয়োজক শাহাদাত হোসেন লোলন।
তিনি জানান, পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হলেও ব্যক্তিগত কিছু সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি শুরু করা সম্ভব হয়নি। এ জন্য তিনি বৃহত্তর সিলেটের গুণীজন, কণ্ঠশিল্পী, মিউজিশিয়ান, গীতিকার, সুরকার, নাট্যকার, নাট্যশিল্পী, অভিনেতা-অভিনেত্রী এবং সকল শুভাকাঙ্ক্ষীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।
শাহাদাত হোসেন লোলন বলেন, “দীর্ঘদিনের স্বপ্ন ও পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে আমি আবারও নতুন উদ্যমে কাজ শুরু করেছি। খুব শীঘ্রই আমার প্রতিষ্ঠান ‘রঙিলা সিলেট’-এর ব্যানারে ‘সিলেট ওয়ান তুমিই সেরা’ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু করার ইচ্ছা রয়েছে।”
তিনি আরও বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো সিলেটের লুকিয়ে থাকা প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করা এবং তাদের জন্য একটি কার্যকর ও মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। সঙ্গীত ও সংস্কৃতির বিভিন্ন শাখার শিল্পীদের অংশগ্রহণে এই আয়োজন একটি ব্যতিক্রমী রূপ পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক আশা প্রকাশ করেন, সকলের ভালোবাসা, সমর্থন ও সার্বিক সহযোগিতা পেলে খুব শীঘ্রই অনুষ্ঠানটি সফলভাবে শুরু করা সম্ভব হবে। তিনি বিশ্বাস করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিলেট থেকে নতুন প্রতিভা উঠে আসবে, যারা জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরতে সক্ষম হবে।
সবশেষে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন এবং এই মহতী উদ্যোগ সফল করতে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি