বকশীগ‌ঞ্জে১৯ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুল ছাত্রী ॥ দ্বারে দ্বারে… | আই নিউজ বিডি

বকশীগ‌ঞ্জে১৯ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুল ছাত্রী ॥ দ্বারে দ্বারে ঘুরছে পিতা-মাতা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জানকিপুর মাঞ্জালিয়া গ্রাম থেকে অপহৃত এক স্কুল ছাত্রী ১৯ দিন পরেও উদ্ধার হয়নি। ভ্যান চালক পিতা-মাতা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কন্যাকে উদ্ধার করতে পারেনি। আইনের উপযুক্ত স..
Eidok-এ শেয়ার
বকশীগ‌ঞ্জে১৯ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুল ছাত্রী ॥ দ্বারে দ্বারে ঘুরছে পিতা-মাতা
ছবি: সংগৃহীত

 

 

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর মাঞ্জালিয়া গ্রামের ভিক্ষু মিয়ার কন্যা স্কুল ছাত্রী (১৪)অপহরণ হয়। ২৪ মার্চ সকালে অপহরণের ঘটনা ঘটে। 

২৬ মার্চ অপহরণকারীরা অপহৃত স্কুল ছাত্রীর বড় বোনের মোবাইল ফোনে কল দিয়ে তার মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে স্কুল ছাত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়। 

এ বিষয়ে প্রথমে স্কুল ছাত্রীর বাবা বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু আশানুরুপ প্রতিকার পাননি। এ কারণে স্কুল ছাত্রীর বাবা ও মা জামালপুর জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাত করে কন্যাকে উদ্ধারের বিষয়ে সহযোগিতা চান।

জামালপুর জেলা পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য বকশীগঞ্জ থানা পুলিশকে নির্দেশনা দেন। পুলিশ সুপারের নির্দেশনা পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ লিখিত অভিযোগের পরিবর্তে অনলাইনে একটি জিডি করার পরামর্শ দেন। জিডিও করেন স্কুল ছাত্রীর পিতা ভিক্ষু মিয়া। জিডি নং ২৬৪। তারিখ ০৭.০৪.২০২৬। 

জিডির পর অপহৃত স্কুল ছাত্রীর পরিবার অপহরকারীদের নাম ঠিকানা দিয়ে পুলিশকে সহযোগিতা করেন ভিক্ষু মিয়া। কিন্তু ঘটনার ১৯ দিন পরেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। অপহরনকারীদের বিরুদ্ধে মামলা করারও সুযোগ পাননি তার পিতা ভিক্ষু মিয়া। 

কোন উপায় না পেয়ে নাবালিকা কন্যাকে উদ্ধারের জন্য প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তি, সুশীল সমাজ ও সাংবদিকসহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছেন। কন্যাকে উদ্ধারের আকুতি জানানিয়ে আসছেন। কিন্তু কারও সাড়া পাচ্ছেনা ভ্যান চালক দরিদ্র ভিক্ষু মিয়া। 

ভিক্ষু মিয়ার দেয় তথ্যানুযায়ি তার কন্যা বর্তমানে ময়মনসিংহ কোতোয়ালি থানার খরিচা শিকারপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আলিফ মিয়ার জিম্মায় রয়েছে। ভিক্ষু মিয়া ও তার স্ত্রী আলিফ মিয়ার বাড়ীতে তার কন্যার সাথে সাক্ষাত করলেও উদ্ধার করতে পারেনি। তারা ৫ লাখ টাকা দাবি করে আসছে। 

এব্যপারে স্কুল ছাত্রীর বাবা ভিক্ষু মিয়া জানান, আমি বার বার প্রশাসনের সহযোগিতা চেয়েছি। কিন্তু পায়নি। ঘটনার সাথে জড়িত ৫ জনের বিরুদ্ধে ১০ এপ্রিল বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে ছিলাম। কিন্তু আমার অভিযোগ গ্রহন করা হয়নি। 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, এ বিষয়ে থানায় জিডি হয়েছে। উদ্ধার প্রক্রিয়া চলমান আছে। 

জামালপুর জেলা পুলিশ সুপার সিটিজেন জার্নালকে জানান, অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য বকশীগঞ্জ থানা পুলিশকে নির্দেমনা দেওয়া হয়েছে। উদ্ধার না হওয়ার কারণ এখনও জানানো হয়নি। তবে ছাত্রীটি যাতে দ্রুত উদ্ধার হয় সে ব্যবস্থা নিবে পুলিশ। আশা করি দ্রুত সময়ের মধ্যে উদ্ধারও হবে।   

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 ভিউ