মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আবির হোসেন মৃধার দৃঢ়… | আই নিউজ বিডি

মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আবির হোসেন মৃধার দৃঢ় অবস্থান

জাকারিয়া রানা
জেলা প্রতিনিধি পটুয়াখালী
Eidok-এ শেয়ার
মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আবির হোসেন মৃধার দৃঢ় অবস্থান
ছবি: সংগৃহীত

 ১ নং মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের কমিটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ ও উদ্যমী ছাত্রনেতা আবির হোসেন মৃধা।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত আবির হোসেন মৃধা ইতোমধ্যে এলাকায় নানা সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নিজেকে একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দলীয় আদর্শ ও নীতির প্রতি তার অটল প্রতিশ্রুতি তাকে অন্যান্যদের থেকে আলাদা করেছে বলে মনে করছেন অনেকেই।

প্রার্থীতা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,

“আমি সবসময় তৃণমূল পর্যায়ের কর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং একটি আদর্শভিত্তিক ছাত্রসংগঠন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

তার এই ঘোষণার পর স্থানীয় ছাত্রনেতা ও কর্মীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই তাকে একজন যোগ্য, পরিশ্রমী এবং দূরদর্শী নেতৃত্ব হিসেবে অভিহিত করছেন।

আবির হোসেন মৃধা ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় তিনি ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সক্ষম হবেন।

মন্তব্য 1

আরো দেখুন

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন রাজনীতি সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 115 ভিউ আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 ভিউ