ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদ প্রশাসক শাহাদাৎ | আই নিউজ বিডি

ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদ প্রশাসক শাহাদাৎ

শাহাদাত হোসেনকে আইনজীবী সমিতি ও যুব রেড ক্রিসেন্টের সংবর্ধনা
Eidok-এ শেয়ার
ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদ প্রশাসক শাহাদাৎ
ছবি: সংগৃহীত

 জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা আইনজীবী সমিতি ও যুব রেড ক্রিসেন্ট ইউনিট।


বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠন দুটির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান। 

এসময় জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মোঃ হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ সোহেল আকন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার লিটন ও অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, ভিজিল্যান্স সদস্য অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আরিফ হোসেন খান, ভর্তি সম্পাদক অ্যাডভোকেট মোঃ আমির হোসেন, লাইব্রেরি সম্পাদক মোঃ ফিরোজ হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


এছাড়া যুব রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে এডহক কমিটির সদস্য আক্কাস সিকদার ও জিয়াউল ইসলাম জুবায়েরসহ অন্যান্য কর্মকর্তারা শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। এসময় ইউনিট লেভেল অফিসার মোঃ কাদের নুর ইসলাম প্রশাসকের হাতে পদাধিকারবলে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্তির চিঠি তুলে দেন।


সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন বলেন, ঝালকাঠিতে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করতে তিনি সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


তিনি আরও বলেন, মানবতার সেবায় যুব রেড ক্রিসেন্ট সদস্যদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। যেকোনো দুর্যোগে দ্রুত উপস্থিত থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও জোরদার করে ঝালকাঠি ইউনিটকে একটি মডেল ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 5 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 21 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 ভিউ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 47 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ