রাঙ্গুনিয়ায় ব্র্যাকের উদ্যোগে ২০ নারীকে পোল্ট্রি উদ্যোক্তা প্রশিক্ষণ | আই নিউজ বিডি

রাঙ্গুনিয়ায় ব্র্যাকের উদ্যোগে ২০ নারীকে পোল্ট্রি উদ্যোক্তা প্রশিক্ষণ

****
Eidok-এ শেয়ার
রাঙ্গুনিয়ায় ব্র্যাকের উদ্যোগে ২০ নারীকে পোল্ট্রি উদ্যোক্তা প্রশিক্ষণ
ছবি: সংগৃহীত

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির এন্টারপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট ইউনিটের উদ্যোগে গত ০৭-০৪-২০২৬ ইং তারিখে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজারহাট এলাকায় ২০ জন যুব নারী উদ্যোক্তাকে নিয়ে হাঁস-মুরগি পালন ও উৎপাদিত পণ্য বাজারজাতকরণ বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল ২০ জন নারীকে পোল্ট্রি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীদের প্রত্যেককে ২৫টি করে হাঁসের বাচ্চা এবং হাঁস পালন কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রশিক্ষণে হাঁস-মুরগি পালনের আধুনিক কৌশল, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ব্র্যাকের কৃষি সেবা, ফিশ ফার্মিংসহ বিভিন্ন নতুন প্রোডাক্ট সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয় এবং সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করা হয়।

অংশগ্রহণকারী যুব নারীরা ব্র্যাকের এ ধরনের সেবামূলক কার্যক্রমকে সাধুবাদ জানান এবং এতে তাদের মাঝে ব্র্যাকের প্রতি আস্থা ও আগ্রহ বৃদ্ধি পায়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার আবদুল জলিল, রিজিওনাল ম্যানেজার (প্রগতি) আহাদ, ব্র্যাক এন্টারপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট ইউনিটের জয়ন্ত দাস, ডিএসএস মঈনুল হাসান (ব্র্যাক এগ্রিকালচার অ্যান্ড এগ্রি-ইনসুরেন্স), কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্রাবন্তী দেব, ম্যানেজার দাবি সুজন, সিডিও দাবি এহাসানুল হক, ব্র্যাক ক্রেডিট অফিসার মোঃ মামুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম কৃষি-অর্থ ও বাণিজ্য দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 22 ভিউ দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি কৃষি-অর্থ ও বাণিজ্য দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 70 ভিউ ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক কৃষি-অর্থ ও বাণিজ্য ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক 96 ভিউ বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর কৃষি-অর্থ ও বাণিজ্য বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর 77 ভিউ জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার কৃষি-অর্থ ও বাণিজ্য জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার 72 ভিউ ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা কৃষি-অর্থ ও বাণিজ্য ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা 49 ভিউ বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি কৃষি-অর্থ ও বাণিজ্য বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি 54 ভিউ