রাণীশংকৈল উপজেলা পরিষদে উত্তেজনা: পিআইওকে মারধরের অভিযোগ, পরে… | আই নিউজ বিডি

রাণীশংকৈল উপজেলা পরিষদে উত্তেজনা: পিআইওকে মারধরের অভিযোগ, পরে গণঅধিকার নেতার ওপর হামলার দাবি

রাণীশংকৈল উপজেলা পরিষদে উত্তেজনা: পিআইওকে মারধরের অভিযোগ, পরে গণঅধিকার নেতার ওপর হামলার দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈল উপজেলা পরিষদে উত্তেজনা: পিআইওকে মারধরের অভিযোগ, পরে গণঅধিকার নেতার ওপর হামলার দাবি
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়কে ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পিআইও ও তার দপ্তরির ওপর হামলার অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের কয়েকজন নেতার বিরুদ্ধে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে উপস্থিত কিছু ছাত্রদল ও যুবদল নেতাকর্মীর হামলার শিকার হন গণঅধিকার পরিষদের নেতারাও—এমন অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার তার কার্যালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, উপজেলা সভাপতি সোহরাব আলী ও সাধারণ সম্পাদক জাফর আলীসহ কয়েকজন সেখানে যান। অফিস সময়ের পরও কাজ চলছিল কেন—এ নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়।

 

পিআইও অফিসের দপ্তরি আইয়ুব আলী জানান, তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে মারধর করা হচ্ছিল দেখে তিনি বাধা দিতে গেলে তাকেও আঘাত করা হয়। তিনি বলেন, দরজা বন্ধ করতে গেলে তাকে মাথা ও গালে আঘাত করা হয় এবং তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

 

অন্যদিকে পিআইও নুরনবী সরকার দাবি করেন, এর আগেও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন তার কাছে বিভিন্ন বিষয়ে ভাগবাটোয়ারার প্রস্তাব দিয়েছিলেন। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি পরিকল্পিতভাবে অফিসে এসে হামলা চালান বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, ওই সময় তাকে শার্টের কলার ধরে টানাহেঁচড়া করা হয় এবং অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটে।

 

এদিকে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেখানে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। পরে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।

 

তবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, সন্ধ্যার পরও অফিস খোলা থাকায় বিষয়টি জানতে তিনি পিআইও কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রদলের পলাশ চৌধুরী, মমিন, মুক্তারুল ও শাওয়ালের নেতৃত্বে ইউএনও কার্যালয়ের সিঁড়িতে তার ওপর হামলা চালানো হয়।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পলাশ চৌধুরী, মমিন ও মুক্তার বলেন, তারা প্রতিদিনের মতো উপজেলা গেটের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ ভেতর থেকে চিৎকার শুনে স্থানীয় লোকজনসহ তারা ভেতরে গিয়ে দেখেন পিআইওকে মারধর করা হচ্ছে। পরে তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে দাবি করেন।

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম ও রাণীশংকৈল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 51 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 95 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 101 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 106 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 113 ভিউ নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের রাজনীতি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 ভিউ