কাঠের ঘর–কয়া আলীনগর (দারগাবাড়ী) সড়ক সংস্কার স্থবিরতায় মানববন্ধন, ধুলায় নাজেহাল জনজীবন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাঠের ঘর–কয়া আলীনগর (দারগাবাড়ী) সড়ক সংস্কার স্থবিরতায় মানববন্ধন, ধুলায় নাজেহাল জনজীবন..

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি avatar   
আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
কাঠের ঘর–কয়া আলীনগর (দারগাবাড়ী) সড়ক সংস্কার স্থবিরতায় মানববন্ধন, ধুলায় নাজেহাল জনজীবন..
কাঠের ঘর–কয়া আলীনগর (দারগাবাড়ী) সড়ক সংস্কার স্থবিরতায় মানববন্ধন, ধুলায় নাজেহাল জনজীবন..
ছবি: সংগৃহীত
কাঠের ঘর–কয়া আলীনগর (দারগাবাড়ী) সড়ক সংস্কার স্থবিরতায় মানববন্ধন, ধুলায় নাজেহাল জনজীবন..

নলছিটি উপজেলার গুরুত্বপূর্ণ নলছিটি–কাঠের ঘর–কয়া আলীনগর (দারগাবাড়ী) সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালিপনা ও কাজের স্থবিরতায় সড়কের অবস্থা দিন দিন আরও বেহাল হয়ে উঠছে।

প্রতিদিন নলছিটির কয়া-বীরনারায়ণসহ বাকেরগঞ্জের হলতা, চরাদি, কাটাদিয়া ও কাঠিপাড়া এলাকার হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু ইট, খোয়া ও লাল ধুলায় ভরা সড়ক এখন স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ভুট্টা বাজার সংলগ্ন একটি কালভার্টের কাজ গত দুই বছরেও সম্পন্ন হয়নি। শেখরকাঠি ব্রিজ থাকলেও ব্রিজে ওঠা-নামার সংযোগ সড়ক এখনো অসম্পূর্ণ। এছাড়া রাস্তার খুঁড়ে রাখা অংশ ও ফেলে রাখা নির্মাণ সামগ্রী ধুলার স্তূপ তৈরি করেছে, ফলে পথচারীদের নাক-মুখ ঢেকে চলাচল করতে হচ্ছে।

এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “একবার এই রাস্তা দিয়ে যাতায়াত করলেই শ্বাসকষ্ট শুরু হয়। ঠিকাদারের অবহেলার দায় কেন সাধারণ মানুষকে নিতে হবে?”


এ পরিস্থিতির প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তারা দ্রুত সড়ক সংস্কারকাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার দাবি জানান।


এদিকে সচেতনতা বাড়াতে ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। তিনি বলেন, “দ্রুত সড়কের কাজ শেষ না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।”


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো কারিগরি বা অর্থায়নজনিত সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator