পোরশায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পোরশায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ..

Md . Tuhin avatar   
Md . Tuhin
পোরশায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ..
পোরশায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ..
ছবি: সংগৃহীত
মোঃ তুহিন, বিভাগীয় প্রধান রাজশাহী

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মোঃ রাকিবুল ইসলাম স্যারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ- সহকারী প্রকৌশলী মোঃ হামিম, পোরশা থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি, বিজিবির অধিনায়ক, এসময় আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান বৃন্দ সাংবাদিক বৃন্দ সহ সংশ্লিষ্ট উপজেলা অফিসের কর্মকর্তা বৃন্দ শিক্ষক বৃন্দ প্রমুখ

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator