জামালপুরের ইসলামপুরে তেল সংকট: ঝর্ণা ফিলিং স্টেশনে দীর্ঘ বাইকের লাইন।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জামালপুরের ইসলামপুরে তেল সংকট: ঝর্ণা ফিলিং স্টেশনে দীর্ঘ বাইকের লাইন।..

S.M Mizanur  Rahman Mizan avatar   
S.M Mizanur Rahman Mizan
জামালপুরের ইসলামপুরে তেল সংকট: ঝর্ণা ফিলিং স্টেশনে দীর্ঘ বাইকের লাইন।..
জামালপুরের ইসলামপুরে তেল সংকট: ঝর্ণা ফিলিং স্টেশনে দীর্ঘ বাইকের লাইন।..
ছবি: সংগৃহীত
জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকট চরম আকার ধারণ করেছে। এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে উপজেলার ঝর্ণা ফিলিং স্টেশনে, যেখানে রাত থেকেই তেল নেওয়ার জন্য মোটরসাইকেলের দীর্ঘ লাইন শুরু হয়।..

স্থানীয় সূত্রে জানা যায়, রাত গভীর হওয়ার আগেই চালকরা লাইনে দাঁড়াতে শুরু করেন। সেই লাইন ধীরে ধীরে এতটাই দীর্ঘ হয় যে তা গিয়ে পৌঁছায় দেওয়ানগঞ্জ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ পর্যন্ত। সকাল হওয়ার পর পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করে—লাইন খড়মা বাজার ছাড়িয়ে আরও দূর পর্যন্ত বিস্তৃত হয়।


তেল নিতে আসা ভুক্তভোগীরা জানান, কয়েকদিন ধরেই তারা তেলের জন্য ঘুরছেন, কিন্তু নিশ্চিতভাবে তেল পাচ্ছেন না। এতে করে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল, পেশাজীবীদের কাজকর্ম এবং পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ—তেলের সরবরাহে অনিশ্চয়তা এবং যথাযথ ব্যবস্থাপনার অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন তারা।
প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে সুস্পষ্ট কোনো পদক্ষেপ বা আশ্বাস পাওয়া যায়নি বলে জানা গেছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator