পরিবেশ রক্ষায় কঠোর জেলা প্রশাসন: গলাচিপায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল… | আই নিউজ বিডি

পরিবেশ রক্ষায় কঠোর জেলা প্রশাসন: গলাচিপায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার :
Eidok-এ শেয়ার
পরিবেশ রক্ষায় কঠোর জেলা প্রশাসন: গলাচিপায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় পরিবেশ আইন অমান্য করে গড়ে তোলা ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকস’ (এমডিবি) নামের একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) গলাচিপা উপজেলার চর বাদুরা ও বৌ বাজার এলাকায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধসহ আর্থিক জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘ ১০ বছর  ধরে পরিবেশের ক্ষতি করে ইট উৎপাদন করে আসছিল প্রতিষ্ঠানটি। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামিম নুর ইসলাম।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল প্রসিকিউশন প্রদান করেন। এ সময় ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সদস্যদের সহায়তায় ইটভাটার কয়েক হাজার কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিল সংবাদমাধ্যমকে বলেন, "পরিবেশ সুরক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। পটুয়াখালী জেলায় যে সকল অবৈধ ইটভাটা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।"

অভিযানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 29 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 ভিউ