চাটখিলে নলকূপ দিয়ে উঠছে গ্যাস : স্থানীয়দের মধ্যে চরম কৌতূহল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চাটখিলে নলকূপ দিয়ে উঠছে গ্যাস : স্থানীয়দের মধ্যে চরম কৌতূহল..

Asadullah Ghalib avatar   
Asadullah Ghalib
চাটখিলে নলকূপ দিয়ে উঠছে গ্যাস : স্থানীয়দের মধ্যে চরম কৌতূহল..
চাটখিলে নলকূপ দিয়ে উঠছে গ্যাস : স্থানীয়দের মধ্যে চরম কৌতূহল..
ছবি: সংগৃহীত
নোয়াখালীর চাটখিল উপজেলার বৈকুন্ঠপুর গ্রামে বসতবাড়ির নলকূপ দিয়ে পানির সঙ্গে গ্যাস হচ্ছে। নলকূপের মুখে দিয়াশলাই ধরতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে চরম কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। চাঞ্..

নোয়াখালীর চাটখিল উপজেলার বৈকুন্ঠপুর গ্রামে বসতবাড়ির নলকূপ দিয়ে পানির সঙ্গে গ্যাস হচ্ছে। নলকূপের মুখে দিয়াশলাই ধরতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে চরম কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে জানাজানি হওয়ার পর উৎসুক জনতা উপজেলার ঐ বাড়িতে ভিড় জমাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের সুরের বাড়ির আব্দুল মতিন প্রায় এক মাস আগে তার বসতঘরের পাশে ৬০ ফুট গভীর একটি নলকূপ স্থাপন করেন। স্থাপনের পর থেকেই নলকূপটি দিয়ে পানির সঙ্গে গ্যাসের তীব্র গন্ধ আসছিল। গন্ধে পানি পানের অনুপযোগী হয়ে পড়ায় বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। গত শুক্রবার পরীক্ষা করতে আব্দুল মতিন নলকূপের মুখে লাইটার জ্বালালে মুহূর্তেই আগুন জ্বলে ওঠে। এরপর খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা সেখানে ভিড় জমাতে শুরু করেন।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে আব্দুল মতিন জানান, নলকূপটি বসানোর পর থেকেই পানির সঙ্গে অদ্ভুত গন্ধ পাচ্ছিলাম। পানি মুখে নেওয়া যাচ্ছিল না। পরে সন্দিহান হয়ে লাইটার জ্বালিয়ে পরীক্ষা করতেই দেখি আগুন জ্বলছে। বিষয়টি বেশ আতঙ্কজনক। ঐ স্থানে আসলে খনিজ গ্যাসের মজুত আছে কি-না বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান। 

এবিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমরা সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক বিভাগ বা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator