ভেরিবাঁধ নির্মাণ ঘিরে উত্তেজনা, কাঠালিয়ায় মানববন্ধনে হামলার অভিযোগ | আই নিউজ বিডি

ভেরিবাঁধ নির্মাণ ঘিরে উত্তেজনা, কাঠালিয়ায় মানববন্ধনে হামলার অভিযোগ

মানববন্ধনে হামলার অভিযোগ
Eidok-এ শেয়ার
ভেরিবাঁধ নির্মাণ ঘিরে উত্তেজনা, কাঠালিয়ায় মানববন্ধনে হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের তালতলা খাল এলাকায় ভেরিবাঁধ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। নির্মাণকাজে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক পক্ষের বিরুদ্ধে।


সোমবার (০৬ এপ্রিল) সকাল ১০টায় নির্মাণাধীন ভেরিবাঁধ সংলগ্ন সড়কে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। অভিযোগ রয়েছে, সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল লোক মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করে। তবে গ্রামবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা সরে যায়।


স্থানীয়রা জানান, তালতলা খালে ভেরিবাঁধ না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে শত শত একর কৃষিজমি পানিতে তলিয়ে যায়। এতে ফসল, মৎস্য ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়। একই সঙ্গে বসতবাড়ি প্লাবিত হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। স্কুল শিক্ষার্থী, নারী ও রোগীদের চলাচলেও দুর্ভোগ পোহাতে হয়।


এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার খালের তীরে প্রায় দুই কিলোমিটার ভেরিবাঁধ নির্মাণকাজ শুরু করে। তবে স্থানীয়দের অভিযোগ, নাসির উদ্দিন নামের এক ব্যক্তি নির্মাণকাজে বাধা দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখে।


নির্মাণকাজ পুনরায় চালুর দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানান। কিন্তু দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানান।


মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, ব্যবসায়ী গোলাম রব্বানী মিলন, কলেজছাত্রী নাজমা আক্তার ও গৃহিণী মাসুমা বেগম।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 5 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 22 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 ভিউ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 47 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ