দেওয়ানগঞ্জ–জামালপুর আঞ্চলিক সড়কে তেল সংকটে অবরোধ, যান চলাচল বন্ধ।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দেওয়ানগঞ্জ–জামালপুর আঞ্চলিক সড়কে তেল সংকটে অবরোধ, যান চলাচল বন্ধ।..

S.M Mizanur  Rahman Mizan avatar   
S.M Mizanur Rahman Mizan
দেওয়ানগঞ্জ–জামালপুর আঞ্চলিক সড়কে তেল সংকটে অবরোধ, যান চলাচল বন্ধ।..
দেওয়ানগঞ্জ–জামালপুর আঞ্চলিক সড়কে তেল সংকটে অবরোধ, যান চলাচল বন্ধ।..
ছবি: সংগৃহীত
ইসলামপুর মোশারফগঞ্জে, দেওয়ানগঞ্জ থেকে জেলা শহরমুখী আঞ্চলিক সড়ক আজ (০৬/০৪/২০২৬)) সকাল থেকে বন্ধ রয়েছে। মোশারফগঞ্জে অবস্থিত মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশন থেকে তেলের নিশ্চয়তা না পাওয়ায় একদল স্থানীয় ..

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপো থেকে তেলের লড়ি এখনও পৌঁছায়নি। লড়ি পৌঁছানোর পরপরই তেল সরবরাহ শুরু করা হবে। এ পরিস্থিতিতে শিক্ষার্থী, শ্রমিক ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন। অনেকেই বলছেন, “৪ দিন ধরে তেলের সরবরাহ নিয়ে আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সাধারণ মানুষ এখন বড় সমস্যায় পড়েছে।”

স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত তেল সরবরাহ নিশ্চিত করে অবরোধ তুলে নিতে। পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মনিটর করছে এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছে।

অপরদিকে, সড়ক অবরোধের কারণে ট্রাক, অটোরিকশা এবং ব্যক্তিগত যানবাহনের চলাচল বন্ধ থাকায় পরিবহন সংকট তৈরি হয়েছে। ব্যবসায়ীরা জানান, বাজারজাত পণ্যের সরবরাহও প্রভাবিত হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

সর্বশেষ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে, তেল সরবরাহের লড়ি পৌঁছানোর সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং জনগণকে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator