স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর সরকারি কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী—ফারিয়া ও মৌসিনা—কে ঘিরে এই অভিযোগ উঠেছে। ফারিয়ার বাড়ি শেরপুর থানার শালফা গজারিয়া এলাকার ফকির বাড়ি গ্রামে। বাবার নাম মোঃ ফেরদৌস হোসেন।
অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন তরুণের সঙ্গে পরিচয় করে প্রথমে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে নির্জন স্থানে দেখা করার কথা বলে ডেকে নিয়ে গিয়ে কৌশলে টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে কয়েকজন ভুক্তভোগী দাবি করেছেন আমাদের কাছে।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযোগের কারণে এলাকায় উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
⚠️ সতর্কতা: অপরিচিত বা নতুন পরিচিত কারও সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার আগে সতর্ক থাকা এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0