দাওয়াতে যাওয়ার পথে রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা | আই নিউজ বিডি

দাওয়াতে যাওয়ার পথে রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা

মিলন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ঝালকাঠির রাজাপুরে
পশ্চিম আদাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
দাওয়াতে যাওয়ার পথে রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় দাওয়াতে যাওয়ার পথে মিলন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম আদাখোলা ঈদগাহ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মিলন পশ্চিম আদাখোলা এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী রোজিনার সঙ্গে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।


স্বজনদের দাবি, শনিবার দুপুরে পাশের একটি বাড়িতে দাওয়াতে যাওয়ার সময় ঈদগাহ মসজিদ এলাকায় পৌঁছালে মিলনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। অভিযোগ করা হয়েছে, মিলনের শ্বশুর আউয়াল, শ্যালক মাসুম, রহিম ও রুবেল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


হাসপাতালের চিকিৎসক ডা. খালিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই মিলনের মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


তবে নিহতের স্ত্রী রোজিনা অভিযোগ অস্বীকার করে বলেন, মিলনের সঙ্গে বিভিন্ন ব্যক্তির শত্রুতা ছিল, তার পরিবারের কেউ এ ঘটনায় জড়িত নয়।


রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 8 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 24 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 ভিউ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 47 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ