পীরগঞ্জে ইউ এন ও র বিশেষ দক্ষতায় ২৮ জনের ফুয়েল কার্ড বাতিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পীরগঞ্জে ইউ এন ও র বিশেষ দক্ষতায় ২৮ জনের ফুয়েল কার্ড বাতিল..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
পীরগঞ্জে ইউ এন ও র বিশেষ দক্ষতায় ২৮ জনের ফুয়েল কার্ড বাতিল..
পীরগঞ্জে ইউ এন ও র বিশেষ দক্ষতায় ২৮ জনের ফুয়েল কার্ড বাতিল..
ছবি: সংগৃহীত
পীরগঞ্জে ইউ এন ও র বিশেষ দক্ষতায় ২৮ জনের ফুয়েল কার্ড বাতিল

পীরগঞ্জে ইউ এন ও র বিশেষ দক্ষতায় ২৮ জনের ফুয়েল কার্ড বাতিল

মোঃ আসাদুজ্জামান 
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ একই নামে একাধিক  বিশেষ জ্বালানী কার্ড নেওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৮ জনের কার্ড বাতিল করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার এসব কার্ড বাতিল করেন।


সহকারী কমিশনার এন এম ইশফাকুল কবীর জানান, সরকারী নির্দশনা অনুযায়ী ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন পেতে বৈধ কাগজ পত্র ধারী মোটরসাইকেল মালিকদের উপজেলা পরিষদ, থানা এবং পৌরসভা কার্যালয় থেকে বিশেষ জ¦ালানী কার্ড ইস্যু করা হয়।

এ সময় একই ব্যক্তি কৌশলে বিভিন্ন স্থান থেকে একাধিক কার্ড সংগ্রহ করেন।

বিষয়টি ধরা পরার পর শনিবার তাদের উপজেলা পরিষদ সভা কক্ষে ডেকে নিয়ে কার্ড জব্দ করে তা বাতিল করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার জানান, একই ব্যক্তি কৌশলে একাধিক ফুয়েল কার্ড সংগ্রহ করেন। এটা নির্দেশনা পরিপন্থী। প্রাথমিক ভাবে তাদের কার্ড বাতিল করা হয়েছে। তারা আর কোন ফুয়েল কার্ড পাবেন না। পরবতীতে এমনটা করা হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator