কাঠালিয়ায় ঈদের আনন্দে জমজমাট ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় | আই নিউজ বিডি

কাঠালিয়ায় ঈদের আনন্দে জমজমাট ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড়

ঈদে কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড়, উৎসবে মাতলো জনপদ
Eidok-এ শেয়ার
কাঠালিয়ায় ঈদের আনন্দে জমজমাট ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড়
ছবি: সংগৃহীত

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ ঘোড়দৌঁড় প্রতিযোগিতা। শুক্রবার কাঠালিয়া সদর ইউনিয়নের উত্তর আনইলবুনিয়া মাঠে এ আয়োজন করা হয়।


প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাতটি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় মো. এনায়েত শিকদারের ঘোড়া প্রথম, মো. জালাল আকনের ঘোড়া দ্বিতীয় এবং মো. সিরাজ শিকদারের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে।


খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, ইউপি সদস্য মো. আইউব আলী ও সংরক্ষিত নারী সদস্য ছাবিনা ইয়াসমিনসহ অন্যান্যরা।


এ উপলক্ষে মাঠের চারপাশে বসে প্রাণবন্ত মেলা। স্থানীয় শতশত নারী, শিশু ও যুবক এ আয়োজন উপভোগ করেন। চান্দের হাট গ্রামের যুব সমাজ এ প্রতিযোগিতার আয়োজন করে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 8 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 24 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 ভিউ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 47 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ