জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত | আই নিউজ বিডি

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরের জিয়ানগর উপজেলায়
Eidok-এ শেয়ার
জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বহুল প্রতীক্ষিত এই ফাইনালকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নাজিরপুর ফুটবল একাদশ এবং মর্নিং ক্লাব মোংলা ফুটবল একাদশ। খেলা শুরুর আগ থেকেই মাঠে দর্শকদের ঢল নামে, বিকেলের পর পুরো মাঠ ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক কৌশলে খেলতে থাকে। নির্ধারিত সময়ে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে উভয় দল ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানেও চলে স্নায়ুচাপের লড়াই। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে নাজিরপুর ফুটবল একাদশ।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নাজিরপুর দলের খেলোয়াড় শুভ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

খেলা শেষে পুরস্কার বিতরণ ও বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলু এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা খেলার খবর নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 71 ভিউ শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় খেলার খবর শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 99 ভিউ শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল খেলার খবর শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 126 ভিউ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ খেলার খবর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 117 ভিউ শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড খেলার খবর শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 78 ভিউ খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলার খবর খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 132 ভিউ সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন খেলার খবর সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 115 ভিউ