বগুড়া শেরপুরে নেশার টাকা না দেওয়ায় মায়ের উপর হামলা ছেলের, বসতবাড়িতে ভাঙচুর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়া শেরপুরে নেশার টাকা না দেওয়ায় মায়ের উপর হামলা ছেলের, বসতবাড়িতে ভাঙচুর..

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
বগুড়া শেরপুরে নেশার টাকা না দেওয়ায় মায়ের উপর হামলা ছেলের, বসতবাড়িতে ভাঙচুর..
বগুড়া শেরপুরে নেশার টাকা না দেওয়ায় মায়ের উপর হামলা ছেলের, বসতবাড়িতে ভাঙচুর..
ছবি: সংগৃহীত
বগুড়ার শেরপুরে নেশার টাকা না পেয়ে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর নির্যাতন ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনায় মাদকাসক্ত ছেলে মোহাম্মদ মিন্টুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।..

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডাদেশপ্রাপ্ত মিন্টু শেরপুর পৌরশহরের টাউন কলোনি এলাকার ময়দান আলীর ছেলে। বুধবার (০২ এপ্রিল) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই সাজা দেন।
খোঁজ নিয়ে জানা যায়, বেশকিছুদিন ধরে মোহাম্মদ মিন্টু মাদকাসক্ত হয়ে পড়েন। প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চাপ প্রয়োগ করে টাকা নিয়ে নেশা করতো। এরই ধারাবাহিকতায় গত ০১এপ্রিল নেশার টাকা না পেয়ে তার মা ও পরিবারের অন্যদের বেধড়ক মারপিটসহ বসতবাড়ি ভাঙচুর করেন মাদকাসক্ত ছেলে মোহাম্মদ মিন্টু। একপর্যায়ে ঘটনাটি পুলিশকে জানানো হলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। এসময় নিজ কৃতকর্মের কথা স্বীকার করে আদালতে জবানবন্দীও দেন মিন্টু। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। এদিকে আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা মাদকের বিরুদ্ধে কার্যকরি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, মাদকবিরোধী কর্মকান্ডসহ জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator