দিনাজপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর অবস্থান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর অবস্থান..

Abdus Sattar avatar   
Abdus Sattar
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর অবস্থান..
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর অবস্থান..
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে অস্থিরতার প্রভাব মোকাবিলায় দিনাজপুর সীমান্তে অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ..

 

দিনাজপুর প্রতিনিধি 
জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে অস্থিরতার প্রভাব মোকাবিলায় দিনাজপুর সীমান্তে অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানিয়েছে সীমান্তজুড়ে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগে একটি চক্র সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে তেল পাচারের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন ২৯টি বিওপি ও ৫টি বিশেষ ক্যাম্প থেকে নিয়মিত ও বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চোরাকারবারীরা বোতল ও জারকিন ব্যবহার করে পেট্রোল ও অকটেন পাচারের চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন  দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছে। সংশ্লিষ্ট সংস্থা ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও সীমান্তবর্তী এলাকাবাসীকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক জ্বালানি সংক্রান্ত কার্যক্রম দেখলে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানান।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator