দোয়ারাবাজারে লাল গালিচা সংবর্ধনা পেলেন মিজান চৌধুরী | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দোয়ারাবাজারে লাল গালিচা সংবর্ধনা পেলেন মিজান চৌধুরী

Mamun Monsi avatar   
Mamun Monsi
দোয়ারাবাজারে লাল গালিচা সংবর্ধনা পেলেন মিজান চৌধুরী
দোয়ারাবাজারে লাল গালিচা সংবর্ধনা পেলেন মিজান চৌধুরী
ছবি: সংগৃহীত
দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে বর্ণাঢ্য আয়োজনে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।..

,

বৃহস্পতিবার (২ এপ্রিল) দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে পরিষদ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বক্তারা নবনিযুক্ত প্রশাসককে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার কর্মময় জীবনের সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

বক্তারা আরও বলেন, দোয়ারাবাজার উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি সাধনে জেলা পরিষদের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নবনিযুক্ত প্রশাসকের সুদক্ষ নেতৃত্ব এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মিজানুর রহমান চৌধুরী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি সুনামগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে দায়িত্ব পালন করাই হবে আমার মূল লক্ষ্য।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator