ঘোড়াঘাটে অভিমানে ঘরছাড়া মিরাজ - ফিরে আসার আকুতি মায়ের | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঘোড়াঘাটে অভিমানে ঘরছাড়া মিরাজ - ফিরে আসার আকুতি মায়ের

Emran Prodhan avatar   
Emran Prodhan
ঘোড়াঘাটে অভিমানে ঘরছাড়া মিরাজ - ফিরে আসার আকুতি মায়ের
ঘোড়াঘাটে অভিমানে ঘরছাড়া মিরাজ - ফিরে আসার আকুতি মায়ের
ছবি: সংগৃহীত
ঘোড়াঘাটে অভিমানে ঘরছাড়া মিরাজ - ফিরে আসার আকুতি মায়ের

 

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ 

 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের মোশাররফ হোসেনের ১৬ বছরের ছেলে মিরাজ, ২০২৬ সালে এস এস সি পরীক্ষার্থী, মায়ের উপর অভিমান করে গত ১০ মার্চ বিকালে বাড়ি থেকে বের হয়ে যায়। মিরাজের অভিমানে বেরিয়ে যাওয়ার ঘটনায় তার পরিবার গভীর উদ্বেগে রয়েছে।

পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। মিরাজের অনুপস্থিতির পর তার মায়ের উদ্বেগ এবং অশ্রুসিক্ত হৃদয়ে ফিরে আসার আকুতি ছিল স্পষ্ট। মায়ের আহ্বানে মিরাজের অভিমান ভুলে ফিরে আসার জন্য তার পরিবার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মিরাজের মা বলেন, “আমার ছেলে তো খুব শান্ত ছিল, কখনো এভাবে চলে যাবে ভাবিনি। আমি শুধু চাই, সে ফিরে আসুক, যাতে আমরা আবার একসাথে থাকতে পারি।"

এদিকে, মিরাজের খোঁজে ঘোড়াঘাট থানায় ১৭ মার্চ একটি লিখিত আবেদন করেছেন তার পরিবারের সদস্যরা। থানা পুলিশও বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে মিরাজকে খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে।

মিরাজের পরিবার এখনো তার ফিরিয়ে আসার জন্য আশায় বুক বেঁধে অপেক্ষা করছে। সকলের কাছে মিরাজের সন্ধান পাওয়ার জন্য সাহায্য প্রার্থনা করা হয়েছে। যোগাযোগের - মাতা- মিনারা আক্তার বানু চৌধুরী,০১৭৫০৫৯৮৩৯০

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator