রাণীগঞ্জ তেলের জন্য দীর্ঘ লাইন, জরিমানা করেও কমছে না মোটরসাইকেলের ভিড় | আই নিউজ বিডি

রাণীগঞ্জ তেলের জন্য দীর্ঘ লাইন, জরিমানা করেও কমছে না মোটরসাইকেলের ভিড়

রাণীগঞ্জ তেলের জন্য দীর্ঘ লাইন, জরিমানা করেও কমছে না মোটরসাইকেলের ভিড়
Eidok-এ শেয়ার
রাণীগঞ্জ তেলের জন্য দীর্ঘ লাইন, জরিমানা করেও কমছে না মোটরসাইকেলের ভিড়
ছবি: সংগৃহীত

 

ইমরান প্রধান, ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর প্রতিনিধিঃ 

 

 রানীগঞ্জ বাজারের নওরিন ফিলিং স্টেশনে তেলের পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইনে জনদুর্ভোগ বাড়লেও প্রশাসনের বিভিন্ন পদক্ষেপেও পরিস্থিতির তেমন ঠিক করা সম্ভব হয় নি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, তেল নিতে আসা মোটরসাইকেলের চাপ নিয়ন্ত্রণে আনতে প্রশাসন জরিমানা আরোপ করলেও লাইনের দৈর্ঘ্য কমছে না। বরং সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাম্পে ভিড় লেগেই থাকছে।

 

অভিযোগ রয়েছে, কিছু অসাধু খুচরা ব্যবসায়ী এই সংকটকে পুঁজি করে উচ্চ দামে তেল বিক্রি করছে। যেখানে সরকার নির্ধারিত মূল্যের তুলনায় তারা প্রতি লিটার তেল প্রায় ২০০ টাকায় বিক্রি করছে বলে জানা গেছে।

 

এছাড়া একই ব্যক্তি একাধিকবার বিভিন্ন কৌশলে তেল সংগ্রহ করছে বলেও অভিযোগ উঠেছে। কেউ মোটরসাইকেলে তেল নিয়ে বাড়িতে মজুত রাখছে, আবার পরে বোতল নিয়ে এসে পুনরায় তেল সংগ্রহ করছে। এতে করে সাধারণ ভোক্তারা ন্যায্যভাবে তেল পেতে ব্যর্থ হচ্ছেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া তেল পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে পরিবহনসহ দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ রুবানা তানজিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং লাইনে শৃঙ্খলা ফেরাতে জরিমানা করা হচ্ছে। তবুও অতিরিক্ত চাপের কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 33 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 85 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 78 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 ভিউ