বগুড়া ধুনটে ছাত্রলীগের নেতাকর্মীর হামলায় ছাত্রদল নেতা ও তার বাবা আহত | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া ধুনটে ছাত্রলীগের নেতাকর্মীর হামলায় ছাত্রদল নেতা ও তার বাবা আহত

বগুড়ার ধুনট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ছাত্রদল নেতা ও তার বাবা আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের খোকসাহাটা গ্রামের রাস্তায় এ ঘট..
Eidok-এ শেয়ার
বগুড়া ধুনটে ছাত্রলীগের নেতাকর্মীর হামলায় ছাত্রদল নেতা ও তার বাবা আহত
ছবি: সংগৃহীত

আহতরা হলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পাকুড়িহাটা গ্রামের আব্দুল মোতালিব (২৫) ও তার বাবা জেল হোসেন (৬৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে, শনিবার সকালে উপজেলার খোকসাহাটা গ্রামে ছানোয়ার হোসেনের বাড়িতে কুলখানি অনুষ্ঠানে দাওয়াত খেতে আসেন ছাত্রদল নেতা আব্দুল মোতালিব ও তার বাবা জেল হোসেন। একই বাড়িতে দাওয়াত খেতে আসেন উপজেলার এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অসীম ও তার দলের নেতাকর্মীরা। দাওয়াত খাওয়ার সময় বসাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

 

এদিকে দাওয়াত খাওয়া শেষে পাকুড়িহাটা গ্রামের বাড়ির দিকে রওনা হন ছাত্রদল নেতা আব্দুল মোতালিব ও তার বাবা জেল হোসেন। এ সময় ছাত্রলীগ নেতা অসীমের নেতৃত্বে নেতাকর্মীরা হামলা চালিয়ে আব্দুল মোতালেব ও তার বাবা জেল হোসেনকে আহত করেছে। স্থানীয়রা আহত আব্দুল মোতালেব ও তার বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে মুঠোফোনে ছাত্রলীগ নেতা অসীমমের সঙ্গে যোগাযোগ করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আহত ছাত্রদল নেতার চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 94 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 49 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 ভিউ