গাজীপুর শ্রীপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: দুই ব্যবসায়ীকে জরিমানা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গাজীপুর শ্রীপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: দুই ব্যবসায়ীকে জরিমানা..

Md Sale avatar   
Md Sale
গাজীপুর শ্রীপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: দুই ব্যবসায়ীকে জরিমানা..
গাজীপুর শ্রীপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: দুই ব্যবসায়ীকে জরিমানা..
ছবি: সংগৃহীত
গাজীপুর শ্রীপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: দুই ব্যবসায়ীকে জরিমানা

​শ্রীপুর (গাজীপুর):

গাজীপুরের শ্রীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে পেট্রোল বিক্রি ক..

গাজীপুর শ্রীপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: দুই ব্যবসায়ীকে জরিমানা

​শ্রীপুর (গাজীপুর):

গাজীপুরের শ্রীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে পেট্রোল বিক্রি করার অপরাধে দুই দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

​

আজ শনিবার বিকেলে উপজেলার মাওনা প্রশিকা মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম।

​আদালত সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ১১৬ টাকা লিটারের পেট্রোল ২২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে প্রশিকা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।

​

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম জানান, জনস্বার্থে এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি

News Card Generator