২৬ মার্চ প্রত্যুষে ডিসি স্কয়ারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। তোপধ্বনির পর ভোর ৫ টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডের সময় স্মৃতি সৌধে পুষ্পস্তাবক অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী সহ জেলা প্রশাসনের নেতৃবৃন্দ । পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার আবু মোঃ ইউসুফ , পটুয়াখালী পৌর প্রশাসক জুয়েল রানা সহ বিভিন্ন সরকারী দপ্তর প্রধান ও বিভিন্ন সরকারী- বেসরকারী কলেজ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।
সকাল ৮:৩০ মিনিটে পটুয়াখালী স্টেডিয়ামে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও আকাশে বেলুন উঠিয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা কারাগার এবং বিএনসিসির সদস্যরা । সকাল ১০.৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয় । দুপুর একটায় হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাদ জোহর মসজিদ সমূহে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত পটুয়াখালী স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বিকাল ৫ জেলা শিল্পকলা একাডেমিতে প্রমাণ্য চিত্র প্রদর্শনীয় আয়োজন করা হয় । সন্ধ্যা ছয়টায় মহান স্বাধীনতা ও বিজয় দিবসের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0