মহান স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রেনজিনা আহমেদ প্রিয়াংকা।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মহান স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রেনজিনা আহমেদ প্রিয়াংকা।..

রায়হান শেখ avatar   
রায়হান শেখ
মহান স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রেনজিনা আহমেদ প্রিয়াংকা।..
মহান স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রেনজিনা আহমেদ প্রিয়াংকা।..
ছবি: সংগৃহীত
মহান স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রেনজিনা আহমেদ প্রিয়াংকা।
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:..

মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে মোল্লাহাট-বাগেরহাটবাসীসহ সারা দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবময় অর্জনের দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাঙালি জাতি মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।
রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, “এক সাগর রক্তের বিনিময়ে যারা বাংলার স্বাধীনতা এনে দিয়েছেন, আমরা কখনো তাদের ভুলবো না।”
তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator