ঈদকে ঘিরে ঝালকাঠিতে বাস ভাড়া নৈরাজ্য, অভিযানে দুই কাউন্টারে জরিমানা | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঈদকে ঘিরে ঝালকাঠিতে বাস ভাড়া নৈরাজ্য, অভিযানে দুই কাউন্টারে জরিমানা

ঝালকাঠি বাসস্ট্যান্ডে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে লাবিবা ও বলেশ্বর পরিবহন কাউন্টারকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সরকারি ভাড়া মেনে চলার ..
Eidok-এ শেয়ার
ঈদকে ঘিরে ঝালকাঠিতে বাস ভাড়া নৈরাজ্য, অভিযানে দুই কাউন্টারে জরিমানা
ছবি: সংগৃহীত

 ঈদকে কেন্দ্র করে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঝালকাঠি বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই পরিবহন কাউন্টারকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ঢাকাগামী লাবিবা ও বলেশ্বর পরিবহনের কাউন্টারকে যথাক্রমে ৫ হাজার ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ইয়াসমিন মেরিনা। এ সময় তাঁদের সঙ্গে আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেটরা জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। 

অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে সকল পরিবহন কাউন্টারকে সরকারি নির্ধারিত ভাড়া মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।


অন্যদিকে, অভিযুক্ত পরিবহন কাউন্টারের কর্মীরা দাবি করেন, ভাড়া বৃদ্ধি কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। লাবিবা পরিবহনের কাউন্টারের কর্মী পান্না বলেন, ঈদের আগে ভাড়া ৭৫০ টাকা থাকলেও বর্তমানে তা ১ হাজার টাকা নির্ধারণ করেছে কোম্পানি। তবে তিনি ব্যক্তিগতভাবে অতিরিক্ত ভাড়া আদায় করেননি বলে দাবি করেন।


বলেশ্বর পরিবহনের কাউন্টারের কর্মী মো. সোহাগও একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, ভাড়া নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই।

এদিকে যাত্রীরা অভিযোগ করেন, অতিরিক্ত ভাড়ার কারণে তাদের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এতে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আর্থিক চাপে পড়ছে।

ঢাকাগামী যাত্রী আল আমিন বলেন, সরকারি নির্ধারিত ৭৫০ টাকার পরিবর্তে ১ হাজার টাকা ভাড়া নেওয়া হচ্ছে, যা তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে।

আরেক যাত্রী মাহমুদা খাতুন বলেন, ভাড়া বৃদ্ধি পাওয়ায় কম আয়ের মানুষের জন্য যাতায়াত কঠিন হয়ে পড়েছে।
রুবেল হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, প্রতি যাত্রায় অতিরিক্ত ২৫০ থেকে ৩০০ টাকা গুনতে হচ্ছে, যা তার পড়াশোনার খরচের ওপরও প্রভাব ফেলছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 22 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 55 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 21 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 42 ভিউ জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল জেলার খবর জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 50 ভিউ ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের জেলার খবর ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 31 ভিউ সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন জেলার খবর সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 37 ভিউ