বগুড়ায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে মা নিহত, মেয়ে আহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে মা নিহত, মেয়ে আহত

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
বগুড়ায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে মা নিহত, মেয়ে আহত
বগুড়ায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে মা নিহত, মেয়ে আহত
ছবি: সংগৃহীত
বগুড়ার গাবতলীতে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার আট বছরের মেয়ে ফাহমিদা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।..

রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় গাবতলী পৌরসভার সারিয়াকান্দি সড়কের জয়ভোগা গ্রামের চা-বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফাহিমা খাতুন গাবতলী উপজেলার তরফ ভাইখা গ্রামের মোঃ মিল্টনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সারিয়াকান্দি সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ফাহিমা ও তার মেয়ে ফাহমিদা গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে ফাহিমা খাতুনের মৃত্যু হয়। তবে তার মেয়ে ফাহমিদা বর্তমানে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন এবং শঙ্কাযুক্ত রয়েছে বলে জানা গেছে।

বগুড়ার গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator