পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার দোয়ারা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম নর-নারীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিএনপির দুঃসময়ে মাঠে-ময়দানে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এই নেতা এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
মেহেদী হাসান আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি জনগণের সেবায় নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখতে পারবেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করবেন।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও শান্তিময় জীবন কামনা করে বলেন,
“ঈদ মোবারক”।
দোয়ারাবাজার সদরসহ দেশবাসী'কে মেহেদী হাসানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা। | আই নিউজ বিডি
দোয়ারাবাজার সদরসহ দেশবাসী'কে মেহেদী হাসানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0