ফরিদগঞ্জে নিহত বিল্লাল হোসেনের পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফরিদগঞ্জে নিহত বিল্লাল হোসেনের পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা..

Abdul Kadir  avatar   
Abdul Kadir
ফরিদগঞ্জে নিহত বিল্লাল হোসেনের পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা..
ফরিদগঞ্জে নিহত বিল্লাল হোসেনের পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা..
ছবি: সংগৃহীত
বিল্লাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওসমান গনি নাইম বলেন, "ইছাপুরা গ্রামের সিএনজি চালক বিল্লাল হোসেনের অকাল মৃত্যুর ঘটনায় এলাকাবাসী ও গ্রামবাসীর ন্যায় আমরাও ..

 

 

 

ফরিদগঞ্জে নিহত বিল্লাল হোসেনের পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা

বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী শনাক্তের দাবি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামের সম্প্রতি নিহত বিল্লাল হোসেন বেপারীর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ইউনিয়ন শাখা জামায়াতের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল ইছাপুরা গ্রামের নিহতের বাসভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেওয়া হয়।

এর আগে জামায়াত নেতৃবৃন্দ মরহুম বিল্লাল হোসেনের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমীর ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নুরুল ইসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ওসমান গনি নাইম, প্রবীণ জামায়াত নেতা মাওলানা মোশাররফ, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজ হোসেন রাব্বানী, ওলামা বিভাগীয় সভাপতি মাওলানা রুহুল আমিন, ৬নং ওয়ার্ড সভাপতি মাওলানা হারুন অর রশীদ, ৫নং ওয়ার্ড সেক্রেটারি আঃ রাজ্জাক এবং ৬নং ওয়ার্ডের সহকারী সেক্রেটারি সুমন বেপারীসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

বিল্লাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওসমান গনি নাইম বলেন, "ইছাপুরা গ্রামের সিএনজি চালক বিল্লাল হোসেনের অকাল মৃত্যুর ঘটনায় এলাকাবাসী ও গ্রামবাসীর ন্যায় আমরাও বাকরুদ্ধ ও শোকাহত। 

বিল্লাল হোসেন বেপারী একজন অত্যন্ত সদালাপী ও মিষ্টিভাষী মানুষ ছিলেন। তার এই চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।"

তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, "আমরা বিচারধীন বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই—প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।"

পরিবারটিকে সান্ত্বনা দিয়ে জামায়াত নেতৃবৃন্দ বলেন, যেকোনো মানবিক সংকটে বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতেও সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

Keine Kommentare gefunden


News Card Generator