পীরগঞ্জে ১১ বছর ধরে সুবিধা বঞ্চিতদের ঈদের পোশাক উপহারদেন সাংবাদিক আমিনুর রহমান হৃদয়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পীরগঞ্জে ১১ বছর ধরে সুবিধা বঞ্চিতদের ঈদের পোশাক উপহারদেন সাংবাদিক আমিনুর রহমান হৃদয়..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
পীরগঞ্জে ১১ বছর ধরে সুবিধা বঞ্চিতদের ঈদের পোশাক উপহারদেন সাংবাদিক আমিনুর রহমান হৃদয়..
পীরগঞ্জে ১১ বছর ধরে সুবিধা বঞ্চিতদের ঈদের পোশাক উপহারদেন সাংবাদিক আমিনুর রহমান হৃদয়..
ছবি: সংগৃহীত
পীরগঞ্জে ১১ বছর ধরে সুবিধা বঞ্চিতদের ঈদের পোশাক উপহারদেন সাংবাদিক আমিনুর রহমান হৃদয়..

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিবারের মতো এবারও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। 

শনিবার সকালে পীরগঞ্জ পৌরশহরের সমবায় সুপার মার্কেটের বেবি কালেকশন দোকান থেকে শিশুরা নিজেদের পছন্দতো ঈদের পোশাক কিনেন। এসব উপহার সামগ্রী দেন তরুণ গণমাধ্যমকর্মী আমিনুর রহমান হৃদয়।

বিগত ১১ বছর ধরে পীরগঞ্জের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করে আসছেন তিনি। স্টেশনের সুবিধাবঞ্চিত শিশুসহ এলাকার এতিম শিশুদের হাতে তাদের পছন্দমতো নতুন পোশাক তুলে দেওয়া হয়।

উপহার বিতরণকালে আমিনুর রহমান হৃদয় বলেন, "দীর্ঘ ১১ বছর ধরে এই ছোট ছোট মুখগুলোর হাসির সাক্ষী হতে পেরে আমি আনন্দিত। বিশেষ করে বাবা-মা হারানো রহিমসহ স্টেশনের যেসব শিশু উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থাকে, তাদের সাথে ঈদের খুশি ভাগ করে নেওয়াই আমার মূল লক্ষ্য। আমি মনে করি, সমাজের প্রত্যেক স্বাবলম্বী মানুষ যদি সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ায়, তবেই ঈদের আনন্দ সবার জন্য পূর্ণতা পাবে।"

বর্তমানে ঢাকায় দৈনিক 'প্রথম আলো' অফিসে কর্মরত রয়েছেন আমিনুর রহমান হৃদয়। কর্মব্যস্ততার মাঝেও নাড়ির টানে এলাকায় ফিরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তার এই ধারাবাহিক উদ্যোগ স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।
উপহার হাতে পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। তারা জানায়, প্রতি বছরই তারা হৃদয়ের দেওয়া নতুন পোশাকের জন্য অপেক্ষায় থাকে। রহিমের মতো অনাথ শিশুদের চোখেমুখে তখন যেন ঈদের চাঁদ দেখার চেয়েও বেশি আনন্দ ফুটে ওঠে। 

পরিশেষে হৃদয় বলেন, "মানুষের জন্য কিছু করতে পারার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা লুকিয়ে আছে। জীবন সত্যিই সুন্দর।"

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator