নওগাঁ

নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মামুদপুর বাজার এলাকা ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।..
Eidok-এ শেয়ার
নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার
ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলা থেকে পৃথক দু’টি অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

শনিবার (২২ মার্চ) দুপুরে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মামুদপুর বাজার এলাকা ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, জেলার পত্নীতলা উপজেলার মামুদপুর এলাকার ফারাজ উদ্দিন মণ্ডলের ছেলে মাতাব্বর হোসেন (৪৮), ভিখারি চৌধুরীর ছেলে নিতাই চৌধুরী (৪২), শম্ভুপুর দক্ষিণপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩৪), হবিগঞ্জ জেলার গুমুটিয়া এলাকার অজিতদেবের ছেলে অপুদেব (২৯), মাধবপুর উপজেলার মাধবপুর বাজার এলাকার অজিত পালের ছেলে রিপন পাল (৩৬), ব্রাহ্মনবাড়ীয়া জেলার কাজীপাড়া এলাকার লিটন পালের ছেলে আনন্দ পাল (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ গোয়েন্দা তথ্যর ভিত্তিতে গত কয়েকদিন থেকে গ্রেফতার মাতাব্বর এবং নিতাই এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মামুদপুর বাজার ও নজিপুর এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালানো হয়। এসময় অভিনব কায়দায় প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টনে লুকিয়ে রাখা পৃথক দু’টি জায়গা থেকে মোট ১১৯ কেজি গাঁজাসহ ওই ৬ মাদককারারিকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারের পর মাতাব্বর এবং নিতাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পৃথক দু’টি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা অপরাধ রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 16 ভিউ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ অপরাধ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 55 ভিউ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা অপরাধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 31 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 93 ভিউ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য অপরাধ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 ভিউ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক অপরাধ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 87 ভিউ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 108 ভিউ