প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে LOFOS এর বিশাল গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে LOFOS এর বিশাল গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত..

I H avatar   
I H
প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে LOFOS এর বিশাল গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত..
প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে LOFOS এর বিশাল গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
মানবতা, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজন

গাজীপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের কুমুন সরাফত খান সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন LOFOS (Life Is Only For Others Service) এর আয়োজনে এক বিশাল গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ এতে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজপতি, শিক্ষক, ব্যবসায়ী, যুব সমাজ ও প্রবাসী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের আন্তরিকতা ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের সহযোগিতা ও এলাকার যুব সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বক্তারা আরও বলেন, LOFOS একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, উন্মুক্ত লাইব্রেরি স্থাপন, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
আয়োজকরা জানান, সমাজে মানবতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের গণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রবাসী ও যুব সমাজের সহযোগিতায় LOFOS এর পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং সমগ্র বিশ্বের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator