বগুড়া ধুনটে শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দিলো কৃষক দম্পতি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়া ধুনটে শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দিলো কৃষক দম্পতি

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
বগুড়া ধুনটে শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দিলো কৃষক দম্পতি
বগুড়া ধুনটে শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দিলো কৃষক দম্পতি
ছবি: সংগৃহীত
বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক দম্পতির বিরুদ্ধে আবুল কাশেম (৬৬) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।..

শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার বেলকুচি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত শিক্ষক আবুল কাশেম বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। ঘটনার পর তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

Mgi group (300x250)

 

ভুক্তভোগী শিক্ষকের অভিযোগে জানা যায়, প্রতিবেশী আব্দুল মজিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও আব্দুল মজিদ কোনো সিদ্ধান্তই মানেননি। শুক্রবার সকাল ১০টার দিকে আব্দুল মজিদ ও তার স্ত্রী রুনা খাতুন শিক্ষক আবুল কাশেমের জমির সীমানায় থাকা বাঁশের বেড়া ভাঙতে শুরু করেন। আবুল কাশেম এতে বাধা দিলে কৃষক দম্পতি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এক পর্যায়ে তারা আবুল কাশেমকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন এবং রড দিয়ে পিটিয়ে তার ডান হাত ভেঙে ফেলেন। এ ঘটনায় আহত শিক্ষক আবুল কাশে

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator