পাঁচবিবি মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবি মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..

আল  avatar   
আল
পাঁচবিবি মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..
পাঁচবিবি মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
জয়পুরহাটের পাঁচবিবিতে মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বাদ আসর পৌর শহরের নাকুড়গাছি হাইওয়ে আড্ডা হোটেলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রমজানের তাৎপর্য শীর্ষক আ..

 

আল আমিন জয়পুরহাট প্রতিনিধি:-

 

জয়পুরহাটের পাঁচবিবিতে মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বাদ আসর পৌর শহরের নাকুড়গাছি হাইওয়ে আড্ডা হোটেলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আমজাদ হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শামীম হোসেন, পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, পাঁচবিবি প্রেসক্লাবের সাংবাদিক দবিরুল ইসলাম, জয়পুরহাট জেলা পুলিশ ক্লাবের সাংবাদিক ওমর আলী বাবু, সাংবাদিক মনিরুজ্জামান, মাহফুজুল হক, চম্পক মন্ডল, রাকিব হোসেন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংবাদিক গোলাম মাওলা, মোরসালিন, ইমরুল কায়েস, গোলাম মর্তুজা, পাঁচবিবি থানার এসআই আলমগীর হোসেন, পাঁচবিবি ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, পৌর ছাত্রদলের আহ্বায়ক আর আই রকি, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ সরদারসহ মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ইফতারের আগ মুহূর্তে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator