মাধবপুরে দু’টি অবৈধ করাতকল উচ্ছেদ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে দু’টি অবৈধ করাতকল উচ্ছেদ

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে দু’টি অবৈধ করাতকল উচ্ছেদ
মাধবপুরে দু’টি অবৈধ করাতকল উচ্ছেদ
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় বৃহস্পতিবার (১২ মার্চ ) দুপুরে অভিযান চালিয়ে অনুমোদন ও লাইসেন্সবিহীন দুইটি বেনামী করাতকল উচ্ছেদ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছিল এসব করাতকল। অভিযানের সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। তবে উচ্ছেদকৃত করাতকল দুটির নাম জানা যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator