ঢাকা মোহাম্মদপুরের কিলার চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত… | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকা মোহাম্মদপুরের কিলার চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলায়  অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮, সিপিসি-১,  পটুয়াখালী ।

স্টাফ রিপোর্টার :
Eidok-এ শেয়ার
ঢাকা মোহাম্মদপুরের কিলার চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলায়  অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮, সিপিসি-১,  পটুয়াখালী ।
ছবি: সংগৃহীত

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প  কোম্পানী অধিনায়ক  স্কোয়াড্রন লিডার জনাব রাশেদ জানান,  র্যাব ০৮ পটুয়াখালী এবং র‌্যাব-২, মোহাম্মদপুর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ মার্চ ২০২৬ইং তারিখ সন্ধ্যায় পটুয়াখালী সদর থানাধীন মুসলিমপাড়া এলাকা হতে ডিএমপির মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলার অভিযুক্ত মোল্লা কাউসার (২৫) পিতা- শানু প্রকাশ মামুন মৃধা, সাং কেউয়াবুনিয়া, বড় বিঘাই, থানা ও জেলা পটুয়াখালী বর্তমান সাং- কাটাসুর, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, কথিত আছে অভিযুক্তগণ মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার স্পট এর নেতৃত্ব দেয়। বাদী ও তার বন্ধু মিলে এলাকায় অভিযুক্তদের মাদক স্পট বন্ধ করে দেয়। এতে অভিযুক্তগণ ক্ষিপ্ত হয়ে গত ২১/০২/২০২৬ ইং তারিখ সংঘবন্ধ ভাবে মোহাম্মদপুর বসিলা রোডস্থ বাদী ও তার বন্ধুকে ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসলে অভিযুক্তগন ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে বাদী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে ঘটনার পর থেকেই র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮ এর চৌকস আভিযানিক দল তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 
এ খবরে স্বস্তি প্রকাশ করেছেন পটুয়াখালী পৌরসভার সচেতন নাগরিক সমাজ। তাদের ভাষ্যমতে র্যাবের এই দুঃসাহসিক অভিযানের প্রত্যেকটি সদস্য বাংলাদেশের গর্বের। ভবিষ্যতে যেন সন্ত্রাসী,  কিলার দমনে এ অভিযান অব্যাহত থাকে বলে দাবী জানান তারা।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ अपराध সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 34 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার अपराध মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 80 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান अपराध দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 65 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম अपराध চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার अपराध মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন अपराध কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ अपराध আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views