বগুড়া শেরপুরে রাস্তায় রশি টেনে গতিরোধ: গাছে বেঁধে মোটরসাইকেল ও লাখ… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে রাস্তায় রশি টেনে গতিরোধ: গাছে বেঁধে মোটরসাইকেল ও লাখ টাকা লুট

বগুড়ার শেরপুর উপজেলায় গভীর রাতে রাস্তায় রশি দিয়ে ব্যারিকেড তৈরি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ দুর্বৃত্তরা দুই মোটরসাইকেল আরোহীকে বেধড়ক মারধর করে গাছের সঙ্গে বেঁধে নগদ লক্ষাধিক টাকা, মোবাইল ..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে রাস্তায় রশি টেনে গতিরোধ: গাছে বেঁধে মোটরসাইকেল ও লাখ টাকা লুট
ছবি: সংগৃহীত

 সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তোভোগি মোস্তাক আহম্মেদ। এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর-দোয়ালসাড়া আঞ্চলিক সড়কের বোয়াইল জোর চড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন- মির্জাপুর ইউনিয়নের মাকড়কোলা গ্রামের হায়দার আলীর ছেলে মোস্তাক আহমেদ (৫১) এবং রাজবাড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে মুকুল হোসেন (২৩)। স্থানীয়রা জানান, সড়কটি রাতে বেশ নির্জন থাকে। সম্প্রতি ওই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ায় যাতায়াতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী মোস্তাক আহম্মেদ জানান, রবিবার রাতে বালুর বিল পরিশোধ করার জন্য তারা দুজন একটি মোটরসাইকেলে করে মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তারা মির্জাপুর-দোয়ালসাড়া আঞ্চলিক সড়কের বোয়াইল জোর চড়া এলাকায় পৌঁছান। এ সময় অন্ধকার রাস্তায় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল রশি টেনে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাদের দুজনকে মারধর করে সড়কের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর তাদের সঙ্গে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা, ১টি মোবাইল ফোন এবং ব্যবহৃত ‘জিকসার এসএফ’ মডেলের মোটরসাইকেলটি নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি কোনো ডাকাত দলের কাজ নয়, এটি ছিনতাইকারীদের ঘটনা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধী যেই হোক, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 96 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 72 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 ভিউ