রমজানের সৌহার্দ্যে সিলেটের এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রমজানের সৌহার্দ্যে সিলেটের এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।..

ছাইম ইবনে আব্বাস, সিলেট।  avatar   
ছাইম ইবনে আব্বাস, সিলেট।
রমজানের সৌহার্দ্যে  সিলেটের এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।..
রমজানের সৌহার্দ্যে  সিলেটের এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।..
ছবি: সংগৃহীত
পবিত্র মাহে রমজানের স্নিগ্ধ আবহে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজন করা হয় এক আন্তরিক ইফতার ও দোয়া মাহফিল।..

সাংবাদিকদের সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এই আয়োজনে অংশ নেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিক ও সংগঠনের সাবেক সদস্যরা।
 ৮ই মার্চ  রোববার কলেজ ক্যাম্পাসে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লবীব আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়—এটি সত্যের সন্ধানে অবিরাম এক যাত্রা। সততা, বস্তুনিষ্ঠতা ও দায়বদ্ধতার আলোয় সমাজের বাস্তব চিত্র তুলে ধরা একজন সাংবাদিকের মূল দায়িত্ব। পবিত্র রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়—এই মূল্যবোধ হৃদয়ে ধারণ করে সাংবাদিকদের অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে কথা বলতে হবে।
শিক্ষার্থী সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রতিকূলতার মাঝেও সত্যের পথে অবিচল থাকা এবং ন্যায়ের পক্ষে কলম সচল রাখা একজন প্রকৃত সাংবাদিকের পরিচয়। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও জীবনের গল্প তুলে ধরেই গণমাধ্যম সমাজে ইতিবাচক পরিবর্তনের দুয়ার খুলে দিতে পারে।
এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি জাবির আহমদ, আজহার উদ্দিন শিমুল, আশরাফ আহমেদ ও ইমরান ইমনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমীন, দপ্তর সম্পাদক মিফতা হাসান, সদস্য শাহ রাকিবুল হাসান রাফি, আলী হোসেন, মেহেদী হাসান তানিম, আব্দুল হান্নান সৌরভ, সাজ উদ্দিন, সাইফুল্লাহ বিন মোস্তফা, জুবায়ের আহমদ শফি, ছাইম ইবনে আব্বাস, আশরাফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। রমজানের পবিত্রতায় ভরপুর এ আয়োজন যেন হৃদয়ের দূরত্ব মুছে দিয়ে আরও দৃঢ় করে তোলে পারস্পরিক বন্ধন—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন উপস্থিত সবাই।

Aucun commentaire trouvé


News Card Generator