বাতিঘর আদর্শ পাঠাগারে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাতিঘর আদর্শ পাঠাগারে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল..

Hady Chakder avatar   
Hady Chakder
বাতিঘর আদর্শ পাঠাগারে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল..
বাতিঘর আদর্শ পাঠাগারে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল..
ছবি: সংগৃহীত
****

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে টাঙ্গাইল সদরের চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বাতিঘর আদর্শ পাঠাগার প্রাঙ্গণে পাঠাগারের পাঠকদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে ২৫ জন অংশগ্রহণকারী কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল পরিবেশন করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সাদিকুর রহমান, দ্বিতীয় স্থান অধিকার করে মো. রাশিদুল এবং তৃতীয় স্থান অধিকার করে হোসাইন আহমেদ। বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেককে বই উপহার প্রদান করা হয়। পরবর্তীতে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান।

এসময় পাঠাগারের সদস্য মোঃ শাকিল আহমেদ, জাহিদ হাসান, মেহেদী মাহিম, মোঃ হেলাল, লিখন আহমেদ,রিফাত, সামিউল, রাকিব, হাবিব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator