জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা ..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা ..
জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা ..
ছবি: সংগৃহীত
****
লবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জনস্বাস্থ্য সুরক্ষায় জামালগঞ্জে “ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রজেক্ট”-এর আওতায়  সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে  ব্রাকের আয়োজনে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত  ব্রাক জলবায়ু ও স্বাস্থ্য প্রকল্প অফিসার  দিপ্র রায় দিপ্ত"র সঞ্চালনায় এসময়  উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও  ডাঃ আব্দুল বাতেন, এমওডিসি শাহেদুল আলম ভুঁইয়া, ফায়ার সার্ভিস ইনচার্জ বিজয় সিং,মেডিকেল অফিসার সুবর্ণা আক্তার শেলী। এছাড়াও  সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  সভায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি, প্রতিরোধমূলক ব্যবস্থা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ডায়রিয়া, ডেঙ্গু, চর্মরোগ ও শ্বাসতন্ত্রজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বয় ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।
আয়োজকরা জানান, স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কার্যক্রম, প্রশিক্ষণ এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator